• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বিধবার টিপসই ও এনআইডি নিয়ে বানাল ভুয়া কাবিননামা মাদক ছাড়াতে মাদকসেবীর বাড়িতে ব্যানার টাঙানোর ঘোষণা অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে ছবি, ভিডিও ধারণ ও প্রচার না করতে নির্দেশ কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ ১১ দলের তৃতীয় দফার লংমার্চ ৩১ অক্টোবর, গন্তব্য খুলনা-যশোর-কুষ্টিয়া বাংলাদেশে ২০২৭ সালে টয়োটার হাইব্রিড গাড়ি উৎপাদন শুরু ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ, কমছে না শিক্ষার্থীদের ক্ষোভ প্রধান শিক্ষক নিয়োগের রায় স্থগিত কোয়ার্টার ফাইনালে উঠতে ইংল্যান্ডের সামনে যে সমীকরণ জেসুস কোচ থাকলে পর্তুগাল দলে ফিরবেন না রোনালদো!

পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত শুধু মক্কা মদিনা ছাড়া

বিশেষ প্রতিনিধি / ২৬ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে আবারও হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

 

 

সোমবার (৫ অক্টোবর) হুথিদের সামরিক মুখপাত্র এক বিবৃতিতে জানান, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনে সৌদি হামলার জবাব হিসেবে ইয়েমেনি সশস্ত্র বাহিনী এ হামলা চালিয়েছে।

 

হুথি সামরিক মুখপাত্রের দাবি, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে নির্ভুলভাবে হামলা পরিচালনা করা হয়। এর ফলে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ও বিমান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে বলে দাবি করা হয়েছে।

 

এর আগে একই দিনে সৌদি আরবের আকাশসীমা ব্যবহারের বিষয়ে সতর্কবার্তা দেয় হুথিরা। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, মক্কা ও মদিনার পবিত্র আকাশসীমা ছাড়া সৌদি আরবের অন্য সব পবিত্র আকাশসীমা ছাড়া সৌদি আরবের অন্য সব আকাশসীমা তাদের সম্ভাব্য হামলার আওতায় থাকবে।

 

 

 

হুথিদের পক্ষ থেকে আরও বলা হয়, সতর্কবার্তা উপেক্ষা করে সৌদি আকাশসীমায় বিমান চলাচল অব্যাহত রাখলে এর ফলে সৃষ্ট যেকোনো পরিস্থিতির দায় তারা নেবে না।

 

তবে বিমানবন্দরে হামলা ও বিমান চলাচল ব্যাহত হওয়ার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd