• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বিধবার টিপসই ও এনআইডি নিয়ে বানাল ভুয়া কাবিননামা মাদক ছাড়াতে মাদকসেবীর বাড়িতে ব্যানার টাঙানোর ঘোষণা অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে ছবি, ভিডিও ধারণ ও প্রচার না করতে নির্দেশ কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ ১১ দলের তৃতীয় দফার লংমার্চ ৩১ অক্টোবর, গন্তব্য খুলনা-যশোর-কুষ্টিয়া বাংলাদেশে ২০২৭ সালে টয়োটার হাইব্রিড গাড়ি উৎপাদন শুরু ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ, কমছে না শিক্ষার্থীদের ক্ষোভ প্রধান শিক্ষক নিয়োগের রায় স্থগিত কোয়ার্টার ফাইনালে উঠতে ইংল্যান্ডের সামনে যে সমীকরণ জেসুস কোচ থাকলে পর্তুগাল দলে ফিরবেন না রোনালদো!

সৌদিতে শ্রীলঙ্কান যুবকের মৃত্যুদণ্ড । হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবমাননা কর পোষ্টের কারণে।

বিশেষ প্রতিনিধি / ২৬ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় প্রদেশের নারপিট্টিমুনাই এলাকার তামিল যুবক শিবারাসা অনোজন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে একটি ফেসবুক পোস্টের ঘটনায় সৌদি আরবে মৃ’ত্যুদ’ণ্ডের মুখোমুখি হয়েছেন।

 

প্রায় নয় মাস আগে কর্মসংস্থানের জন্য তিনি সৌদি আরবে গিয়েছিলেন।

 

শ্রীলঙ্কায় একটি অনলাইন ধর্মীয় বিতর্কের সূত্র ধরে মা’ম’লাটির সূত্রপাত হয়। অভি’যোগ রয়েছে, অনোেজন কাবা শরিফকে একটি ম’ন্দির হিসেবে দেখানো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ছবি শেয়ার করেছিলেন এবং মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন। পরে ওই পোস্টটি আরবি ভাষায় অনুবাদ করে সৌদি কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।

 

জানা গেছে, কাতারাগামায় হি’ন্দু তীর্থযাত্রার সময় তীর্থযাত্রীদের সঙ্গে থাকা একটি কুকুরকে কেন্দ্র করে হিন্দু ও মুসলিম ব্যবহারকারীদের মধ্যে অনলাইনে উত্তপ্ত বাকবিতণ্ডার পর ওই মন্তব্যের ঘটনা ঘটে।

 

 

 

 

আদালতে অনোেজন জানান, তিনি পোস্টটি প্রকাশের প্রায় ১০ মিনিটের মধ্যেই মুছে ফেলেছিলেন। তাঁর আইনজীবীরা দাবি করেন, উত্তপ্ত বিতর্কের সময় আবেগের বশে ওই মন্তব্য করা হয়েছিল এবং ইসলাম বা মহানবী (সা.)-কে অবমাননা করার কোনো উদ্দেশ্য তাঁর ছিল না।

 

সৌদি আরবের আল-আহসা ফৌজদারি আদালত প্রথমে সাইবার অপরাধবিরোধী আ’ইনের আও’তায় অনোেজনকে পাঁচ বছরের কা’রাদ’ণ্ড এবং ৩০ লাখ সৌদি রিয়াল জ’রিমা’না করেন। অনোেজন ওই রায়ের বি’রু’দ্ধে আপিল করেন। একই সময়ে সরকারি কৌঁসুলিও শরিয়াহ আইনের আওতায় আরও কঠোর শাস্তির দাবিতে আপিল করেন। পরে রাষ্ট্রপক্ষের আপিল গ্রহণ করা হলে তাঁর সাজা বাড়িয়ে মৃ’ত্যু’দ’ণ্ড দেওয়া হয়।

 

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ পার্লামেন্টকে জানিয়েছেন, ডেপুটি স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌদি আরবে যাবে। প্রতিনিধিদলটি শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পক্ষ থেকে সৌদি বাদশাহর কাছে ক্ষ’মা প্রার্থনার আবেদন নিয়ে যাবে।

 

সৌদি আরবে অনোজনের আইনি ল’ড়া’ইয়ের সব খরচ সরকার বহন করবে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। ইতোমধ্যে অনোজনের পরিবার যে অর্থ ব্যয় করেছে, সেই খরচও সরকার ফেরত দেবে। শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদে দেশটির দূতাবাসের মাধ্যমে তারা মা’ম’লাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সৌদি কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছে।

 

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে প্রেসিডেন্টের সচিবালয়ে অনোজনের বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি তাদের আশ্বস্ত করেন, অনোজনকে ক্ষ’মা করানোর জন্য সরকার সব ধরনের আইনি ও কূ’টনৈতিক পথ অনুসরণ করছে।

 

সৌদি আরবের বাদশাহর কাছে আনুষ্ঠানিক লিখিত আবেদনও জানানো হবে। মা’ম’লায় সহায়তা করতে প্রেসিডেন্টস কাউন্সেল উপুল কুমারাপেরুমা ও ফাইজার মুস্তাফা সম্মত হয়েছেন।

 

এদিকে শ্রীলঙ্কার পাঁচটি গণমাধ্যম সংগঠন যৌথভাবে সৌদি নেতাদের প্রতি অনোেজনকে মানবিক কারণে ক্ষ’মা করার আহ্বান জানিয়েছে। ফ্রি মিডিয়া মুভমেন্ট, সাউথ এশিয়ান উইমেন ইন মিডিয়া, শ্রীলঙ্কা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, তামিল মিডিয়া অ্যালায়েন্স এবং শ্রীলঙ্কা মুসলিম মিডিয়া ফোরাম এই আবেদন জানিয়েছে।

 

যৌথ বিবৃতিতে সংগঠনগুলো সৌদি আরবের বি’চা’রিক প্রক্রিয়ার প্রতি সম্মান জানানোর পাশাপাশি মানবিক দৃষ্টিকোণ থেকে অনোজনের প্রতি ক্ষ’মা প্রদর্শনের আহ্বান জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd