• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
  • [gtranslate]

সৌদিতে আজ মক্কা প্রতিরক্ষা জোটের বৈঠক

বিশেষ প্রতিনিধি / ২২ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈঠকে বসছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান নিয়ে গঠিত মক্কা প্রতিরক্ষা জোটের একটি কমিটি। 

 

আজ সোমবার (৫ অক্টোবর) রিয়াদে তাদের বৈঠকে বসার কথা রয়েছে। বৈঠকে তুরস্কের কয়েকজন শীর্ষ মন্ত্রীও অংশ নেবেন।

 

 

 

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

 

বৈঠকটি এমন সময়ে হচ্ছে, যখন সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের নেতা হুথিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন।

 

হুথিদের নিয়ন্ত্রণে থাকা এলাকা দখলের লক্ষ্যেই এ অভিযান শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

 

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং জোটকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রক্রিয়া কতদূর এগিয়েছে, তা নিয়ে আলোচনা হবে।

 

 

জোটের কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির এ বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের এবং সেনাপ্রধান জেনারেল সেলচুক বায়রাকতারওগ্লু অংশ নেবেন।

 

বৈঠকে পাকিস্তান ও সৌদি আরবের কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

 

উল্লেখ্য, মক্কা প্রতিরক্ষা চুক্তি হলো একটি ত্রিপক্ষীয় সম্মিলিত প্রতিরক্ষা চুক্তি, যা ২০২৬ সালের ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত হয়।

 

চুক্তি অনুযায়ী, এই তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটাকে তিন দেশের ওপরই হামলা হিসেবে ধরা হবে।

 

এই চুক্তির ভিত্তি হলো ২০২৫ সালের সেপ্টেম্বরে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে হওয়া দ্বিপক্ষীয় কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি।

 

সেই চুক্তির মতো একটি পারস্পরিক-প্রতিরক্ষা অঙ্গীকারকেই এবার তুরস্ককে যুক্ত করে আরও বিস্তৃত করা হয়েছে।

 

এটি স্বাক্ষরিত হয় এমন এক সময়ে, যখন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান-সংশ্লিষ্ট এক বড় আঞ্চলিক যুদ্ধে সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় রাষ্ট্র বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হচ্ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd