• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্যে খাবার বিতরণ করা গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩ গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ৬ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার ষষ্ঠ থেকে দ্বাদশের ছাত্রীরা পাবে উপবৃত্তি, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে নির্দেশনা হেফাজতের দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আ.লীগ এই ডিসেম্বরে চিরবিদায় নেবে: রাশেদ খাঁন রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস ‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’ দুই উপায়ে জানা যাবে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, দায়িত্ব পেলেন যারা

মেলান্দহে কবর খুঁড়তে গিয়ে একজনের মৃত্যু, আরেকজন চিকিৎসাধীন ।

মফিজুল ইসলাম, জেলা প্রতিনিধি ( জামালপুর ) / ৯০ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

মেলান্দহে কবর খুঁড়তে গিয়ে একজনের মৃত্যু, আরেকজন চিকিৎসাধীন

 

জামালপুরের মেলান্দহ উপজেলায় কবর খোঁড়ার কাজ করতে গিয়ে আলমাছ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার দুরমুঠ চৌরাস্তা মোড়ের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। হঠাৎ এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দুরমুঠ চৌরাস্তা মোড়ের পশ্চিম পাশে ডেপু কসাইয়ের কবর খোঁড়ার কাজ চলছিল। আলমাছসহ কয়েকজন ব্যক্তি কবর খোঁড়ার কাজে অংশ নেন। তাঁরা কবর খোঁড়ার কাজ করছিলেন। একপর্যায়ে হঠাৎ আলমাছের বুকে ব্যথা শুরু হয়। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

 

এদিকে, একই ঘটনায় আরও একজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন তবে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা যায়।

 

কবর খোঁড়ার মতো একটি স্বাভাবিক কাজের মধ্যে এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও শোকের সৃষ্টি হয়েছে। ঘটনাটি জানাজানি হলে আশপাশের লোকজন সেখানে ভিড় করেন। আকস্মিকভাবে একজনের মৃত্যু এবং অপর একজনের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় এলাকাবাসীর মধ্যে নানা আলোচনা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd