• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
  • [gtranslate]

ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সম্প্রীতি গড়তে হলে সকলের মধ্যে সবস্থান জরুরি: ভারতীয় হাই কমিশনার

বিশেষ প্রতিনিধি / ৮০ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সম্প্রীতির দেশ গড়তে হলে পূজায় যে পরিবেশ বিদ্যমান, তা রোজ দরকার। দেশে সম্প্রীতি গড়তে হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সহাবস্থান জরুরি বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

 

সোমবার (১৯ অক্টোবর) সকালে বনানী পূজামণ্ডপ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

 

ভারতীয় হাইকমিশনার বলেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ বর্ণিল পরিবেশে এবার বাংলাদেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন হচ্ছে। সম্প্রীতি গড়তে হলে সবার মধ্যে সহাবস্থান জরুরি উল্লেখ করে তিনি আরও বলেন, পূজায় হাইকমিশনার হিসেবে নয়, পরিবারের সদস্য হিসেবে পূজার আনন্দ ভাগাভাগি করতে এসেছেন তিনি। উৎসবমুখর পরিবেশে বাংলাদেশে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে বলে আশা করেন ভারতীয় হাইকমিশনার।

 

প্রসঙ্গত, আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী। সকাল থেকেই রাজধানীর রামকৃষ্ণ মিশনে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে চলছে প্রসঙ্গত, আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী। সকাল থেকেই রাজধানীর রামকৃষ্ণ মিশনে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে চলছে মহামায়ার আরাধনা। অষ্টমীর পূজার বিশেষ আকর্ষণ কুমারী পূজা। নারীশক্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে কুমারীকে দেবীজ্ঞানে পূজা করবেন ভক্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd