• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্যে খাবার বিতরণ করা গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩ গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ৬ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার ষষ্ঠ থেকে দ্বাদশের ছাত্রীরা পাবে উপবৃত্তি, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে নির্দেশনা হেফাজতের দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আ.লীগ এই ডিসেম্বরে চিরবিদায় নেবে: রাশেদ খাঁন রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস ‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’ দুই উপায়ে জানা যাবে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, দায়িত্ব পেলেন যারা

ইসলামপুরের সমস্যা-সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে এমপি বাবুর মতবিনিময়।

মফিজুল ইসলাম, জেলা প্রতিনিধি ( জামালপুর ) / ১৪১ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ইসলামপুরের সমস্যা-সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে এমপি বাবুর মতবিনিময়

 

জেলা প্রতিনিধি জামালপুর : জামালপুরের ইসলামপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ ই সুলতান মাহমুদ বাবু। সভায় উপজেলার উন্নয়ন, সম্ভাবনা ও চলমান অগ্রগতির পাশাপাশি মাদক, জুয়া, চুরি ও বিভিন্ন অনিয়ম প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা হয়।

 

রোববার (১৮ অক্টোবর) সকালে ইসলামপুর জেলা পরিষদ ডাকবাংলোয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান।

 

মতবিনিময় সভায় সংসদ সদস্য আলহাজ্ব এ ই সুলতান মাহমুদ বাবু বলেন, ইসলামপুরকে মাদক, জুয়া, চুরি ও সব ধরনের অনিয়ম-দুর্নীতিমুক্ত করতে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এসব অনিয়ম ও দুর্নীতি জনসমক্ষে তুলে ধরে প্রশাসনকে সহযোগিতা করার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

 

তিনি আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচন নিয়মতান্ত্রিক ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা জরুরি।

 

সভায় ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন, সহসভাপতি শহিদুর রহমান কাজল ও রহিমা সুলতানা মুকুল, সহসম্পাদক শাহিদুর রহমান, কোষাধ্যক্ষ রোকনুজ্জামান সবুজ, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং নাগরিক টেলিভিশনের জামালপুর জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল লোমান, ক্রীড়া সম্পাদক মশিউর রহমান টুটুল, সাহিত্য সম্পাদক ফারুক আল আজাদ বকুল, দপ্তর সম্পাদক হোসেন রানা ও কার্যনির্বাহী সদস্য আব্দুস সামাদ উপস্থিত ছিলেন।

 

এ ছাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল হক বাবুল, আজকের পত্রিকার প্রতিনিধি এম কে দোলন বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান চৌধুরী, সাবেক সহসাধারণ সম্পাদক ইয়ামিন মিয়া, সাবেক কার্যনির্বাহী সদস্য হোসেন শাহ ফকির ও সহযোগী সদস্য আওয়াল সরকার বক্তব্য দেন।

 

সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামপুর প্রেসক্লাবের সদস্য বাংলা টেলিভিশনের প্রতিনিধি লিয়াকত হোসেন লায়ন, রাজেশ কুমার গুরুদাস, হাসর আলী ও মোতালেব এবং সহযোগী সদস্য মফিজুল, পল্লব, সুমন, রকিব ও এমদাদসহ স্থানীয় সাংবাদিকেরা।

 

আলোচনা শেষে সমাপনী বক্তব্যে ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে আগামী ১৫ নভেম্বর ২০২৬ তারিখে প্রেসক্লাবের ত্রিবার্ষিক নির্বাচনের তারিখ ঘোষণা করেন।

 

তিনি নির্বাচনকে উৎসবমুখর, আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে প্রেসক্লাবের সদস্যসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd