• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
  • [gtranslate]

সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

জেলা প্রতিনিধি / ১১৮ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরে টানা সাতদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

 

মঙ্গলবার (১৩ অক্টোবর) বন্ধের বিষয়টি নিশ্চিত করেন সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান।

সোনাহাট স্থলবন্দর সিঅ্যান্ডএফ (কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান জানান,আগামী ১৭ অক্টোবর শনিবার থেকে ২৩ অক্টোবর শুক্রবার পর্যন্ত বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এরপর ২৪ অক্টোবর শনিবার থেকে স্থলবন্দরের সব কার্যক্রম পুনরায় শুরু হবে।

 

তিনি আরও জানান, ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ এবং দুই দেশের সিঅ্যান্ডএফ এজেন্টদের পক্ষ থেকে ছুটির বিষয়টি বন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে ১৭, ১৮ ও ১৯ অক্টোবর বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম ও কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক থাকবে।

ছুটি শেষে ২৪ অক্টোবর শনিবার থেকে সোনাহাট স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd