• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
  • [gtranslate]

খুলনায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৩০

জেলা প্রতিনিধি / ১৫ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে নতুন করে ২৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জনে।

 

 

মঙ্গলবার (১৩ অক্টোবর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ২৩০ জন রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ১৭৮ জন এবং বেসরকারি হাসপাতালে ৫২ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৪৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৯ জন চিকিৎসা নিচ্ছেন।

এ ছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন, বাগেরহাটে ১৬, সাতক্ষীরায় ১৩, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুজন, যশোরে ১৩, ঝিনাইদহে ২৪, মাগুরায় ৬, নড়াইলে ১১, কুষ্টিয়ায় ৭, চুয়াডাঙ্গায় ৭ এবং মেহেরপুরে ৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

 

 

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, চলতি বছরের ৩ জানুয়ারি থেকে এখন পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৮২১ জনে। এর মধ্যে সর্বোচ্চ ৬ হাজার ৪৭৩ জন আক্রান্ত হয়েছেন খুলনা জেলায়।

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত বিভাগে ডেঙ্গু আক্রান্ত ১৫ হাজার ২৭৮ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৭৫ জন। এ ছাড়া ৪০৩ জন রোগীকে অন্যত্র রেফার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd