• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নায়িকার ‘আপত্তিকর’ ছবি তোলা নিয়ে সালমানের হুঁশিয়ারি নারায়ণগঞ্জে এক রাতেই তিন স্থানে বিস্ফোরণ, দগ্ধ ৯ চার দিনের সফ‌রে ঢাকায় আসছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী রিয়াদে ফ্লাইট স্থগিত অনির্দিষ্টকালের জন্য। সতর্ক করল আইএসপিআর সেনাপ্রধান -সেনাবাহিনীকে জড়িয়ে কোন অপপ্রচার না করতে। নারায়ণগঞ্জে বিএনপিতে দ্বন্দ্ব প্রকাশ্যে সামনে নির্বাচন। দুর্গাপূজার নিরাপত্তায় ৭৯ মন্ডপে৫১২ আনসার- ভিডিপি মোতায়নের উদ্যোগ নারায়ণগঞ্জ সদরে যুবক ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলার ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী। আইপিইউ সম্মেলনে সফল অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে অফিসগামীরা

মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে অফিসগামীরা

জেলা প্রতিনিধি / ৬ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

রাজধানীর মোহাম্মদপুর-বসিলা সড়কে অটোরিকশা চালকদের অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা।

 

অবরোধের কারণে এই সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়ে যান চলাচল স্থবির হয়ে পড়েছে।

 

 

রোববার (১১ অক্টোবর) সকাল ১০টায় মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অবস্থান নেন অটোরিকশা চালকেরা। এরপর থেকেই ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

ভুক্তভোগী রুকন উদ্দিন বলেন, আমি ধানমন্ডিতে যাব। প্রায় পৌনে এক ঘণ্টা ধরে মোটরসাইকেলে বসে আছি, কিন্তু সামনে এগোতে পারছি না।

বাসযাত্রী আমজাদ হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে সরকারের নতুন করে ভাবা উচিত। চালকদের যখন মন চাইবে, তখনই তারা সড়ক বন্ধ করে দেবে—এমনটা হতে পারে না। ব্যস্ততম অফিস সময়ে মানুষকে চরম ভোগান্তিতে ফেলতেই এই অবরোধ করা হয়েছে।

 

 

তিন দিনের মধ্যে ঢাকা শহরে অটোরিকশা চলাচল বন্ধ করা হবে—সড়ক ও সেতুমন্ত্রীর এমন হুঁশিয়ারির প্রতিবাদেই তারা এই সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন বলে জানান অটোরিকশাচালকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd