• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৭ কুমিল্লায় এবার কিশোর গ্যাং লিডার রতনসহ আটক ৩৬৩ না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার ভুট্টার রাজধানী হবে লালমনিরহাট: ত্রাণ মন্ত্রী আদালতের নৃশংস হত্যার রোমহর্ষক বর্ণনা স্যূপের পাত্রে মিলেছে মডেলের খুলি সাবরেজিস্টারদের পোস্টিং এ লটারির ব্যবস্থা: আইনমন্ত্রী বাংলাদেশ দল বিশ্বকাপের কঠিন গ্রুপে ২৯ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে বন্ধো মিটারে ২০ ইউনিট দেখি বিল করেছে বহুল প্রত্যাশিত আলীর টেক -বক্তা বলী সেতু ডিগ্রীর চর খেয়াঘাট দিয়ে হচ্ছে। বাংলাদেশ সহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক দিল্লিতে

রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৭

জেলা প্রতিনিধি / ১৬ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোসা. মারজিনা বেগম (৫৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

 

শুক্রবার (২ অক্টোবর) সকাল ৯টা ৫৭ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

শনিবার (০৩ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শামীম আহমেদ। মারজিনা বেগম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাসিন্দা।

 

 

 

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত মারজিনা বেগমকে গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ২ অক্টোবর তার মৃত্যু হয়। তিনি গৃহিণী ছিলেন।

 

এদিকে, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন করে ২৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ৩৯ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।

 

 

 

 

শনিবারের (৩ অক্টোবর) তথ্য অনুযায়ী, রামেক হাসপাতালে বর্তমানে ১৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

 

হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর তুলনায় বেশি সংখ্যক রোগী ছাড়পত্র পেয়েছেন। তবে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।

 

এ বিষয়ে রামেক মিডিয়া মুখপাত্র ডা. শামীম আহমেদ বলেন, ‘বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১৬৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ২৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন, ৩৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd