• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্যে খাবার বিতরণ করা গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩ গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ৬ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার ষষ্ঠ থেকে দ্বাদশের ছাত্রীরা পাবে উপবৃত্তি, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে নির্দেশনা হেফাজতের দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আ.লীগ এই ডিসেম্বরে চিরবিদায় নেবে: রাশেদ খাঁন রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস ‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’ দুই উপায়ে জানা যাবে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

ইসরাইলিরা জোর করে ঢুকে গেল আল আকসা প্রাঙ্গনে

বিশেষ প্রতিনিধি / ১৩০ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীর একটি দল ইসরায়েলি বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে জোরপূর্বক প্রবেশ করেছে।

 

জেরুজালেম গভর্নরেটের বরাতে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ১৬৯ জন ইহুদি ছিল ওই দলে।

 

 

 

ওয়াফার বরাত দিয়ে আল জাজিরা জানায়, ‘বাব আল-মাঘারিবাহ’ (মরক্কান গেট) দিয়ে প্রবেশের পর অবৈধ বসতি স্থাপনকারীরা মসজিদের আঙিনায় তালমুদীয় ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে। আল-আকসা চত্বরে অমুসলিমদের পরিদর্শনের অনুমতি থাকলেও, ১৯৬৭ সালের স্ট্যাটাস কো বা বিদ্যমান পরিস্থিতি বিষয়ক চুক্তি অনুযায়ী সেখানে কোনো ধরনের প্রার্থনা বা ধর্মীয় উপাসনা করার অনুমতি নেই।

 

কট্টরপন্থি বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলো ইহুদি নববর্ষ উদযাপনের অজুহাতে আল-আকসা মসজিদে দলে দলে অনুপ্রবেশের জন্য তাদের সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছে। ওয়াফার প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি কর্তৃপক্ষ ইহুদি ছুটির দিনগুলোকে কাজে লাগিয়ে রাস্তাঘাট বন্ধ করে দেয় এবং জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে।

 

 

 

করে দেয় এবং জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd