• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বহুল প্রত্যাশিত আলীর টেক -বক্তা বলী সেতু ডিগ্রীর চর খেয়াঘাট দিয়ে হচ্ছে। বাংলাদেশ সহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক দিল্লিতে জনগণের আস্থা অর্জন জনমুখী পুলিশিংয়ের মূল ভিত্তি: আইজিপি জাইকার শ্রমিকদের কুপিয়ে জখম নারায়ণগঞ্জ শহীদ জিয়া হলে সিতি হাসমাহ । মাহাথির মোহাম্মদের স্ত্রী মৃত্যুবরণ করেছেন ২৪ সদস্যের লিঁয়াজো কমিটি গঠন ৭ ইসলামিক দলের ঐক্য গঠনের প্রতিষ্ঠায়। আরো একটি দেশের প্রেসিডেন্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালালেন ছাত্র আন্দোলনের মুখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেছেন ।নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রিয়া সংস্থার সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করলেন অবৈধ অনলাইন প্লাটফর্মে আর্থিক লেনদেনে বাংলাদেশের১৩টি পোশাক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কানাডার মেলায় অংশগ্রহণ

এইচ এস সি পরীক্ষা , বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ই জুলাই যারা পরীক্ষা দিতে পারেননি, সেইসব শিক্ষার্থীদের পরীক্ষার তারিখ জানানো হয়েছে।

মোঃ মোক্তার হোসেন (সম্পাদক), দৈনিক নবচিন্তা-২৬ / ১১৫ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা পরীক্ষার্থীদের বিশেষ পরীক্ষা আগামী ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে।

 

 

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

 

 

এতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে

 

 

 

জানানো যাচ্ছে যে, বৈরী আবহাওয়ার কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অধীন গত ১৩ জুলাই তারিখের পদার্থবিজ্ঞান ১ম পত্র (বিষয় কোড-১৭৪), হিসাববিজ্ঞান ১ম পত্র (বিষয় কোড-২৫৩) ও যুক্তিবিদ্যা ১ম পত্র (বিষয় কোড-১২১) বিষয়ের পরীক্ষায় যেসব পরীক্ষার্থী অংশগ্রহণ করতে পারেনি, পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইতোমধ্যে তাদের স্ব স্ব কেন্দ্রে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে, সেসব পরীক্ষার্থীদের পরীক্ষা আগামী ২৪ আগস্ট (সোমবার) সকাল ১০টায় ঢাকা মহানগরীর কেন্দ্র ঢাকা-৫১, কেন্দ্র কোড-১১৮, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, বকশিবাজার, চকবাজার, ঢাকায় অনুষ্ঠিত হবে।

 

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের আগামী ২৪ আগস্ট পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের আগে অর্থাৎ, সকাল সাড়ে ৯টার মধ্যে ওই কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd