• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন ৪ জনের যোগ বাংলাদেশের বিজয়ে অস্ট্রেলিয়া বিধ্বস্ত ১৫ই আগস্ট এর জন্য যে কোন নাশকতার জন্য র্্যাব সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত অস্ট্রেলিয়ার ডারউইন টেস্টে। বাংলাদেশী বেটারদের দাপট বাংলাদেশ পুলিশের ৭ জন সহকারি পুলিশ কমিশনার সহ৫৬ কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশের বিদ্যুৎ বিভাগের জরুরি নির্দেশনা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুনকেন্দ্রীয় কমিটি ঘোষণা সময়ের ব্যাপার রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট গ্যাসের জন্য মহাসড়ক অবরোধ দেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির মহাসচিব পদে অধিষ্ট হচ্ছেন রুহুল কবি রিজভী

১৫ই আগস্ট এর জন্য যে কোন নাশকতার জন্য র্্যাব সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত

মোঃ মোক্তার হোসেন (সম্পাদক), দৈনিক নবচিন্তা-২৬ / ২৯ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

১৫ আগস্টকে সামনে রেখে সারাদেশের মতো নারায়ণগঞ্জেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে র‍্যাব।

 

সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সংবেদনশীল স্থানগুলো চিহ্নিত করে নিরাপত্তা জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

 

 

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন (01778998433)

 

 

 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সারাদেশের নিরাপত্তা প্রস্তুতির কথা জানানো হয়।

 

 

 

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন (01778998433)

 

 

 

সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে। কোনো স্থানে বিস্ফোরক বা বিস্ফোরক সদৃশ বস্তু পাওয়া গেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এ প্রস্তুতি রাখা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

 

 

 

বিশেষ পরিস্থিতিতে র‍্যাবের সঙ্গে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ের ব্যবস্থাও রাখা হয়েছে।

 

 

 

১৫ আগস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা না যায়, সে জন্য সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে।

 

 

 

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন (01778998433)

 

 

 

র‍্যাব জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিমূলক পোস্ট, মন্তব্য বা ছবি প্রকাশের মাধ্যমে জনমনে বিভ্রান্তি কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

র‍্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত বা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন এবং রাষ্ট্র ও সরকারবিরোধী কুচক্রী মহল

 

 

 

র‍্যাব জানিয়েছে, ১৫ আগস্ট উপলক্ষে কোনো নিষিদ্ধ সংগঠন, উগ্রবাদী গোষ্ঠী কিংবা দুষ্কৃতকারী যাতে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সে লক্ষ্যে প্রত্যেক ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে।

 

 

 

নারায়ণগঞ্জ র‍্যাব-১১-এর দায়িত্বপূর্ণ এলাকাতেও পরিস্থিতি বিবেচনায় গোয়েন্দা তৎপরতা ও নজরদারি জোরদারের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। বিভিন্ন অনুষ্ঠানস্থল, গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থান এবং সংশ্লিষ্ট এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে র‍্যাবের সার্বিক নিরাপত্তা পরিকল্পনায় জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd