
আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা করবে বিএনপি। এদিন বিকাল ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রার নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (৪ নভেম্বর) বিকালে রাজধানীর মিরপুরে একটি কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভায় তা নিশ্চিত করেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সিটি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, বিএনপিকে ব্যবহার করে কেউ সুবিধা নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দলের বদনাম করছে, এমন ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে। যারা আওয়ামী লীগের প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েছেন, তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।