প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ৯:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২৬, ১০:০১ পূর্বাহ্ণ
গুড়ের চায়ের রেসিপি

- চা পাতা: ৩ চা-চামচ
- গুঁড়া দুধ: ৩ টেবিল চামচ
- খেজুরের গুড়: স্বাদমতো
- আস্ত এলাচি: ৩টি
- পানি: ৭৫০ মিলিলিটার
- পাত্রে পানি হালকা গরম করে তাতে দুধ গুলিয়ে দিয়ে জ্বাল দিতে হবে।
- সেই সঙ্গে এলাচিও দিয়ে দিন।
- দুধ ভালোমতো ফুটে উঠে একটু ঘন হলে চা পাতা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফোটাতে হবে।
- চায়ের সুন্দর রং আর সুঘ্রাণ বের হলে তাতে স্বাদমতো পাতলা করে কোরানো গুড় বা বাসায় ঝোলা গুড় মিশিয়ে দিন।
- চুলা থেকে নামিয়ে ছেঁকে নিয়ে পরিবেশন করতে হবে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬