কেবল এবার ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় দ্বিতীয়বারের মতো দ্বি-পাক্ষিক টেস্ট সিরিজ খেলতে গিয়েছিলো বাংলাদেশ।
পরাশক্তি অস্ট্রেলিয়া ছিলো পুরো শক্তির স্কোয়াড। টেস্ট র্যাঙ্কিং ও চলমান আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলেরও তারা শীর্ষ দল। এমন দলের বিপক্ষে বাংলাদেশ কতটা লড়াই করতে পারবে তা নিয়ে ছিলো সংশয়। তবে সব হিসেবে এলেমেলো করে বাংলাদেশ দল আনল অবিস্মরণীয় মুহুর্ত।
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন (01778998433)
রোববার ডারউইন টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে বাংলাদেশ জয় তুলেছে ৯ উইকেটে। অস্ট্রেলিয়াকে ২৮৪ রানে আটকে দেওয়ার পর কেবল ৫৭ রানের লক্ষ্য পায় টাইগাররা। তানজিদ হাসান তামিমকে হারিয়ে ছোট লক্ষ্য পেরিয়ে উল্লাসে মাতে বাংলাদেশ। দলের জয় নিশ্চিত করে সাদমান ইসলাম ২৫ ও মুমিনুল ৩০ রানে অপরাজিত ছিলেন।
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে গিয়েছিলো বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর দল লড়াই করতে পারবে কিনা তা নিয়ে সংশয়ে ছিলেন অনেকেই। তবে অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে শুরু থেকে কোণঠাসা করে দিয়ে ঐতিহাসিক জয় পেয়ে গেল লাল সবুজের প্রতিনিধিরা।
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন (01778998433)
বাংলাদেশ ক্রিকেটের পথচলায় রোমাঞ্চকর মুহূর্ত আর মহাকাব্যিক জয় এসেছে আরও, কিন্তু অস্ট্রেলিয়ার মাঠে গিয়ে টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়া যেন ছাপিয়ে গেল সবকিছুকে।
যেকোনো ফরম্যাট মিলিয়ে এটিকেই এখন বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে বড় ও স্মরণীয় সাফল্য হিসেবে মনে করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।