কিংবদন্তি গায়ক, গিটারিস্ট ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চুর ৬৪তম জন্মদিন আজ রোববার।
১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামের পটিয়ার এক বনেদী পরিবারে জন্মগ্রহণ করেন আইয়ুব বাচ্চু। পারিবারিক ডাক নাম ছিল রবিন। ছোটবেলা থেকে সংগীতের প্রতি ভীষণ ঝোঁক ছিল। বাবার উপহারের দেয়া প্রথম গিটার হাতে নিয়ে এক দীর্ঘ যাত্রা শুরু করেন তিনি।
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন (01778998433)
এ তারকা সংগীতের মাধ্যমে বিশ্বজুড়ে অগুণিত শ্রোতা-দর্শকের ভালোবাসা অর্জন করেছেন। কিন্তু ২০১৮ সালের ১৮ অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমান তিনি। তার আকস্মিক মৃত্যু মেনে নিতে পারেননি কেউ। বেঁচে থাকলে আজ অসংখ্য ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হতেন। প্রিয় মানুষদের উপস্থিতিতে মুখর হয়ে উঠতো নগরীর এবি কিচেন স্টুডিও। তার শূন্যতা অপূরণীয় হলেও সোশ্যাল মিডিয়ায় শুভাকাঙ্ক্ষীরা স্মরণ করছেন প্রিয় শিল্পীকে।