ঢাকা প্রতিদিনের সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছেন নারায়ণগঞ্জ জেলা জার্নালিস্ট ইউনিটের সাংবাদিকরা।
জানা যায় গত কয়েকদিন আগে ফায়ার সার্ভিসের সিন্ডিকেটের অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধানে রিপোর্ট করেছেন ঢাকা প্রতিদিন সাংবাদিক হাফিজুর রহমান শফিক এতে পদে পদে বেরিয়ে এসেছে ফায়ার সার্ভিসের দুর্নীতি ও অনিয়ম ।এতে ক্ষুব্ধ হয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা , তখনই মিথ্যা মামলা করা হয় হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে এবং পুলিশ তাকে গ্রেফতার করে সারা দেশের সাংবাদিকদের বুঝিয়ে দিয়েছেন সাংবাদিকরা তোমরা খারাপের বিরুদ্ধে লেখালেখি করোনা।
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন (01778998433)
আমরা সাংবাদিকরা তো এতে মানতে রাজি নই আমরা খারাপকে খারাপ বলবো এবং ভালো কে ভালো বলবো তাই সাংবাদিক সমাজ অবিলম্বে সাংবাদিক হাফিজুর রহমান শফিককে নিঃশর্তে মুক্তি দেওয়ার জন্য অনুরোধ করছেন তা না হলে তারা কঠোর অবস্থানে যাবে।
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি।
রবিবার (২৬ জুলাই) দুপুরে নগরীর চাষাঢ়াস্থ সলিমুল্লাহ সড়কে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকায় কর্মরত নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি এর সহ-সভাপতি মোঃ আসলাম মিয়া'র সভাপতিত্বে ও-ই মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন- জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাব্বির আহমেদ সেন্টু, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি এর সভাপতি ও দৈনিক আমার সময় পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ শফিকুল ইসলাম আরজু, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি এর সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার এস. এম. জহিরুল ইসলাম বিদ্যুৎ, নারায়ণগঞ্জ জেলা রিপোটার্স ইউনিটি এর সভাপতি ও জাগো নারায়ণগঞ্জ অনলাইন পোর্টালের সম্পাদক মোঃ শহিদুল্লাহ রাসেল, বন্দর থানা প্রেস ক্লাব এর সভাপতি হাজী মুহাম্মাদ মুহসিন দেওয়ান, বন্দর উপজেলা প্রেস ক্লাব এর সাবেক সভাপতি জি. কে. রাসেল, দৈনিক যায়যায় দিন পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন, দৈনিক রুদ্র বার্তা পত্রিকার সম্পাদক মোঃ শাহ আলম তালুকদার, নির্বাহী সম্পাদক এইচ. এম. সেকান্দার আলী, এন. এ, এন. টিভির পোগ্রাম ডিরেক্টর মোঃ শাহ আলম, দৈনিক আজকের নীর বাংলা পত্রিকার বার্তা সম্পাদক কাজী আনিসুল হক হীরা, নয়া দিগন্ত মাল্টিমিডিয়া এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ সাজু হোসেন, সময় সকাল এর ব্যবস্থাপনা সম্পাদক মোঃ নাজমুল হোসেন (আশিক), নিউজ ২৪ নারায়ণগঞ্জ অনলাইন পোর্টালের সম্পাদক মোঃ মিঠুন মিয়া, দৈনিক নবচিন্তা-২৬ এর সম্পাদক মোঃ মোক্তার হোসাইন।