ই-পেপার
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা বিনোদন চাকরি
খেলা
ব্রাজিল-জাপান মুখোমুখি, পরিসংখ্যান কী বলছে?
Icon স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৪:৪৮ পিএম
14
Shares
facebook sharing buttontwitter sharing buttonwhatsapp sharing buttonmessenger sharing buttonprint sharing buttoncopy sharing button
ব্রাজিল-জাপান মুখোমুখি, পরিসংখ্যান কী বলছে?
ফলো করুন
ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষ। নকআউট পর্বে আজ মুখোমুখি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বনাম এশিয়ার শক্তিশালী দল জাপান।
পরবর্তী খেলাসমূহ
সোমবার ২৯ জুন ২০২৬
[শেষ ৩২] রাত ১১টা
ব্রাজিল
ব্রাজিল
–
জাপান
জাপান
এনআরজি স্টেডিয়াম, হিউস্টন, যুক্তরাষ্ট্র
মঙ্গলবার ৩০ জুন ২০২৬
[শেষ ৩২] রাত ২টা ৩০ মিনিট
জার্মানি
জার্মানি
–
প্যারাগুয়ে
প্যারাগুয়ে
জিলেট স্টেডিয়াম, ম্যাসাচুসেটস, যুক্তরাষ্ট্র
বাংলাদেশ সময় আজ রাত ১১টায় মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচটি।
শক্তিমত্তা, অভিজ্ঞতা ও ফিফা র্যাঙ্কিং—সব দিক থেকেই এগিয়ে ব্রাজিল। সর্বশেষ র্যাঙ্কিংয়ে সেলেসাওদের অবস্থান ষষ্ঠ, আর জাপান রয়েছে ১৮ নম্বরে। মুখোমুখি পরিসংখ্যানেও আধিপত্য ব্রাজিলের, এ পর্যন্ত দুই দল আন্তর্জাতিক ফুটবলে ১০ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৭টি ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল, ২টি ম্যাচ ড্র হয়েছে এবং জাপান জিতেছে মাত্র একবার। তবে সেই একমাত্র জয়টিই এসেছে দুই দলের সর্বশেষ সাক্ষাতে, ২০২৫ সালের অক্টোবরে অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল জাপান। সেই ম্যাচে খেলা জাপানের বেশ কয়েকজন ফুটবলার এবারও বিশ্বকাপ দলে থাকায় তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই ব্রাজিলের, দুই দলের ১০ ম্যাচে মোট ৪৫টি গোল হয়েছে। এর মধ্যে ব্রাজিল করেছে ৩৭টি, আর জাপানের গোল ৮টি। এই লড়াইয়ের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা ব্রাজিলের তারকা নেইমার। জাপানের বিপক্ষে পাঁচ ম্যাচে তিনি একাই করেছেন ৯টি গোল, পরিসংখ্যান, র্যাঙ্কিং ও অতীতের রেকর্ড ব্রাজিলের পক্ষে কথা বললেও সবশেষ ম্যাচে ব্রাজিলের বিপক্ষে জয়ের স্মৃতি আকর্ষণীয় করে তুলছে জাপানকে। ফলে নকআউট পর্বের আজকের ম্যাচে রোমাঞ্চকর হতে যাচ্ছে।
ফুটবল বিশ্বকাপ ২০২৬